, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সাপাহারে মাদ্রাসায় নিয়োগকে কেন্দ্র করে অধ্যক্ষ আলাউদ্দিন সিরাজিকে মারধরের অভিযোগ।

সাপাহারে মাদ্রাসায় নিয়োগকে কেন্দ্র করে অধ্যক্ষ আলাউদ্দীন সিরাজীকে মারধরের অভিযোগ

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নিয়োগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে আজ নিয়োগকে কেন্দ্র করে মাদ্রাসাটির অধ্যক্ষ আলাউদ্দীন সিরাজীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, মাদ্রাসায় নিয়োগ-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিভিন্ন মহলে নানা অভিযোগ ও আলোচনা চলছে। এর ধারাবাহিকতায় আজ সংশ্লিষ্টদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে অধ্যক্ষ আলাউদ্দীন সিরাজীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনায় একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে এমন আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

তবে নিয়োগকে কেন্দ্র করে ওঠা অভিযোগ এবং হাতাহাতির ঘটনার বিষয়ে অধ্যক্ষ আলাউদ্দীন সিরাজী কিংবা মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা প্রয়োজন।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

সাপাহারে মাদ্রাসায় নিয়োগকে কেন্দ্র করে অধ্যক্ষ আলাউদ্দিন সিরাজিকে মারধরের অভিযোগ।

প্রকাশের সময় : ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬