
সাপাহারে অভিভাবক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
রবিউল আলম সাপাহার প্রতিনিধি :
“আজকের শিশু আগামী দিনের ভবিষৎ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন এর প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান দিঘীর হাট নুরানি ইসলামি একাডেমি কতৃক আয়োজিত ২ য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্যই সকাল ১১ টায় দিঘীরহাট নূরানী ইসলামী একাডেমি হলরুমে সকল শিক্ষার্থীদের অভিভাবক দের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত একাডেমির পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বারি মাস্টার প্রধান শিক্ষক কালাইবাড়ী উচ্চ বিদ্যালয়, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহমুদুল হাসান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য জীবী দল সাপাহার উপজেলা শাখা ও চেয়ারম্যান পদপ্রার্থী ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, হাপানিয়া কামাশপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসা। ও চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উক্ত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুল হাসান বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ,শিক্ষা,নৈতিকতা ও প্রগতির আলোয় উদ্ভাসিত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবশেষে তিনি শিক্ষার্থী ও অভিভাবক দের উদ্দেশ্যে বলেন যে শিক্ষার্থীদের উৎসাহিত ও উজ্জীবিত করার লক্ষ্যে এ রকম আয়োজন অব্যাহত রাখতে হবে।তাহলেই শিশুদের মানসিক শারীরিক বিকাশ ঘটবে।





















