, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার,ট্যাপেন্টাবল ও গাজা উদ্ধার। সাপাহারে অনুবর্তন নাইট প্রিমিয়ার লীগ Opl অনুষ্ঠিত। নওগাঁ জেলার সাপাহার সদরে আম মৌসুমকে কেন্দ্র করে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান। সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদূর্ভোগে জনগন অতিষ্ঠ সাপাহারে পূবালী ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উদযাপন সাপাহারে মাইলস্টোন ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশা যাএী,আহত ২ শিশু সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান সরঞ্জাম ও ডাক্তার সবই আছে,তবুও রোগীশূন্য পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল ইউনিট নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য খুন হওয়া যুবক মাসুম বি্লাহ(২৮) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্হানীয়রা।

সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদূর্ভোগে জনগন অতিষ্ঠ

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ১৭ পড়া হয়েছে

সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদুর্ভোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার একটি গ্রামীণ সড়কের পাশে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশ দূষণ ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের পিছলীডাঙ্গা-সাহাবাজপুর গ্রামীণ পাকা সড়কের পাশে জামালের আমবাগানের সামনে প্রায় এক ট্রাক পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার চামড়া পড়ে রয়েছে। চামড়াগুলো পচতে শুরু করায় আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের রাতে কে বা কারা বস্তাভর্তি এসব পশুর চামড়া সেখানে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়রা বস্তাগুলোকে আমবাগানে ব্যবহৃত সারের বস্তা মনে করেন। পরে কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে ভেতরে থাকা চামড়াগুলো বেরিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

এলাকাবাসী জানান, সড়কটি গ্রামীণ হলেও এর মাধ্যমে প্রায় ২২টি গ্রামের মানুষ চলাচল করে। দুর্গন্ধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি আমবাগানে কাজ করা শ্রমিকরাও চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।

স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

জনপ্রিয়

পোরশায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার,ট্যাপেন্টাবল ও গাজা উদ্ধার।

সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদূর্ভোগে জনগন অতিষ্ঠ

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে