, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

সাপাহারে শিক্ষা সমস্যা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১৪৭ পড়া হয়েছে

সাপাহারে শিক্ষা সমস্যা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে শিক্ষা সমস্যা উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) উপজেলার স্বনামধন্য সংগঠন ‘জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা’-এর উদ্যোগে আইহাই ইউনিয়নের আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।

সভায় বক্তারা উচ্চশিক্ষায় ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা বৃত্তি চালুর ঘোষণা দেন। পাশাপাশি ২০০৯ সালে বন্ধ হয়ে যাওয়া আশড়ন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজ পুনরায় চালুর লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য বরাবর একটি আবেদনপত্র প্রদান করা হয়।

মুক্ত আলোচনায় কলেজটি পুনরায় চালুর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষক, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মতামত তুলে ধরেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহ সুলতান সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোখলেছুর রহমান মুকুল।

এছাড়াও বক্তব্য রাখেন তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেন এবং আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক কারিম খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম রেজা, প্রচার সম্পাদক তৌফিকুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং সংগঠনের সদস্যবৃন্দ

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

সাপাহারে শিক্ষা সমস্যা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬