, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

সিসিটিভি বিশ্লেষণে চোর শনাক্ত, নওগাঁয় পুলিশের সফল অভিযান।

  • প্রকাশের সময় : ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৯৯ পড়া হয়েছে

সিসিটিভি বিশ্লেষণে চোর শনাক্ত, নওগাঁয় পুলিশের সফল অভিযান

Mosfiqa akter naogaon correspondent :

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিম নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা চোর তার বসতবাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি দ্রুত তদন্ত শুরু করে। তদন্তকালে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে ১৯ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের চকমোক্তার মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মুরাদ (২৮), পিতা বজলুর রশিদ, সাং-চকমোক্তার মাস্টারপাড়া, নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুরাদ একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। তার অপরাধমূলক কর্মকাণ্ড এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ডাকাতি রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

সিসিটিভি বিশ্লেষণে চোর শনাক্ত, নওগাঁয় পুলিশের সফল অভিযান।

প্রকাশের সময় : ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬