
২০তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত।
শহীদ লেঃ কমান্ডার ফিরোজ কবির ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং একজন অতুলনীয় প্রতিভা।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:
নওগাঁর পোরশা উপজেলার কৃতিসন্তান শহীদ লেঃ কমান্ডার ফিরোজ কবির ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং একজন অতুলনীয় প্রতিভা আজ থেকে দীর্ঘ ২০ বছর আগে তিনি খুলনা হিরোন পয়েন্টে ৩৯ জন সঙ্গীয় ফোর্স সহ নিখোঁজ হয়েছেন অপরদিকে ৩৯ জন বেচে যান। দুঃখের বিষয় তার সন্ধান আজও মিলেনি। তিনি বাংলাদেশ নৌবাহিনীর অত্যান্ত মেধাবী কর্মকর্তা ছিলেন। তার জাহাজের নাম ছিলো শহীদ ফরিদ জাহাজ সেই জাহাজের তিনি একজন অধিনায়ক ছিলেন। শিক্ষা জীবন রাজশাহী ক্যাডেট কলেজ এস এস সি বোর্ড stand এইচএসসি বোর্ড stand, বৃত্তিতে জার্মান ৪ বছর, বৃত্তিতে ইন্ডিয়া তামিলনাড়ু, দীর্ঘ ১ বছর বি এম এ প্রশিক্ষক, স্টাফ অফিসার গোয়েন্দা সংস্থা ডি জি এফ আই, সহ সংশ্লিষ্ট নৌবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করেন। মানুষ মানুষের জন্য একটা কথা আছে সেই সুন্দর অমিয় বানীটার প্রতি তিনি গুরুত্ব দিতেন। নিঃসন্দেহে তিনি একজন প্রশংসনীয় মানুষ ছিলেন। আমরা তিনার জন্য সকলেই মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি তিনি যেন পরপারে ভালো থাকেন। বিশেষ দ্রঃ তিনি বি এন পির পোরশা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানার বড় ভাই।





















