, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

পোরশা(নওগাঁ)প্রতিনিধি কামরুজ্জামান সরকার বাবু:- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁর পোরশা উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পোরশা উপজেলা শাখার সভাপতি আসফাকুল আসেকিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রইচ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ নাবিলা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সংস্থার নির্বাহী সভাপতি মাযহারুল হক, সহসভাপতি মোজাহারুল হক শাহ্, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আরোয়ার হোসেন মিল্টন। ঢাকা থেকে মোবাইল ফোনে ভার্চয়ালী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতির বার্তা নিয়ে আসে, তা বুকে ধারণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ধরনের সংক্ষিপ্ত অথচ কার্যকর মিলনমেলা শিক্ষকদের কাজের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। আয়োজক শিক্ষকগণকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। এতে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আবুল বাসার, আসাদুজ্জামান সহ সহকারি শিক্ষকবৃন্দ এবং সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। #

প্রকাশের সময় : এক ঘন্টা আগে