, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সাপাহার সীমান্তে বিএসএফএর পুশইন: ১৭ জন নারী পুরুষও শিশুকে নোম্যান্স ল্যান্ডে রেখেছে বিজিবি

  • প্রকাশের সময় : ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৩২৩ পড়া হয়েছে

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের পুশইন: ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে নোম্যানস ল্যান্ডে রেখেছে বিজিবি

(নওগাঁ) প্রতিনিধিঃ তোফাজ্জল হোসেন

নওগাঁ জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সীমান্তের ২৩৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি তাদের হেফাজতে নেয় এবং বিষয়টি যাচাই-বাছাই শুরু করে। পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও আলোচনা সাপেক্ষে তাদের সীমান্তের চকচকি এলাকার নোম্যানস ল্যান্ডে রাখা হয়েছে।

ঘটনাস্থলে ১৬ বিজিবির কমান্ডিং কর্মকর্তা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। এ সময় সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। উভয় পক্ষই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় এমন পরিস্থিতির খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলের আশপাশে ভিড় জমাতে শুরু করে। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সীমান্ত সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিদের জাতীয়তা, পরিচয় ও বাংলাদেশে প্রবেশের কারণ যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনার আওতায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানানো হবে।

সীমান্তে উদ্ভূত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

সাপাহার সীমান্তে বিএসএফএর পুশইন: ১৭ জন নারী পুরুষও শিশুকে নোম্যান্স ল্যান্ডে রেখেছে বিজিবি

প্রকাশের সময় : ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬