
নওগাঁর সাপাহারে হেয়ারিং রাস্তার উদ্বোধন
সাপাহার প্রতিনিধি মোঃ রুবেল ইসলাম বাদলের পাঠানো তথ্য নিউজে দেখুন বিস্তারিত :
নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বিরামপুর গ্রামে হেয়ারিং রাস্তার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার বিরামপুর গ্রামে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন কালীন সময়ে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি জনাব সারোয়ার জাহান চৌধুরী( লাবু)। এবং উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম। ও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুল হাসান। যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম দুলাল। উপস্থিত ছিলেন দৈনিক সন্দেশ অনলাইন পএিকার সাংবাদিক রবিউল আলম ও দৈনিক লোকবানী অনলাইন পএিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশীদ। ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সারোয়ার জাহান চৌধুরী লাবু। তিনি বলেন, উপজেলার প্রান্তিক অবস্থানে থাকা এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় ছিল বর্তমানে হেয়ারিং দেওয়া হয়েছে আমারা আশা করি কিছুদিনের মধ্যে রাস্তাটি পাকা করা হবে।
এবং ২ নং গোয়ালা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান বলেন, আামি আমার সাধ্য মতো রাস্তার বাজেট এমপির কাছ থেকে নিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন সামনে আরও এগিয়ে যাবো এবং তরুনদের কর্মসংস্থান এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

রুবেল ইসলাম বাদল 

























