, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদপএ তুলে নেন মান্দার মেধাবী শিক্ষার্থী রাফি আহমদ।

  • প্রকাশের সময় : ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৭ পড়া হয়েছে

আবু সাইদ টিটো মান্দা প্রতিনিধি :

জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো. আব্দুর রাফি আহমাদ। বিভাগীয় পর্যায়ে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর এবার জাতীয় মঞ্চেও নিজের মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই ক্ষুদে জিনিয়াস।

বুধবার (১৫ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে তার হাতে এই গৌরবময় পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

ক্ষুদে এই শিক্ষার্থী মো. আব্দুর রাফি আহমাদের বাড়ি রাণীনগর উপজেলার কালীগ্রাম দপ্তরিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবু রায়হানের ছেলে। সে কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী।

তার এই অসামান্য অর্জনে রাণীনগর উপজেলাজুড়ে বইছে আনন্দের বন্যা। তার এই গৌরবময় সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাণীনগর উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিস, স্থানীয় সুধীজন ও শিক্ষকমন্ডলী।

এর আগে রাফি জেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় (সাধারণ জ্ঞান) বিষয়ে প্রথম স্থান অর্জন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল। জেলা ও বিভাগের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে তার এই সাফল্য বিদ্যালয় ও এলাকাবাসিকে গর্বিত করেছে।

রাণীনগর উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থী রাফি আমাদের বিদ্যালয়ের ও এলাকার গর্ব। মেধাবী এই শিক্ষার্থীর পথচলা আগামীতে আরও দীর্ঘ ও সাফল্যম-িত হোক এমনটাই প্রত্যাশা সবার।

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদপএ তুলে নেন মান্দার মেধাবী শিক্ষার্থী রাফি আহমদ।

প্রকাশের সময় : ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬