, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

নওগাঁর পোরশার নোচনাহার বাজারে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে আমের হাট।

  • প্রকাশের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৯৪ পড়া হয়েছে

নোচনাহার বাজারে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে আমের হাট: বেচাকেনায় উচ্ছ্বসিত পোরশা।

পোরশা(নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার বাজারে এখন দিন-রাত চলছে আম কেনাবেচার ধুম। সময়ের সাথে সাথে এই বাজারটি এখন এলাকার অন্যতম বৃহত্তর আম বাজারে পরিচিত হয়েছে। প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত স্থানীয় অগ্রগামী আম চাষি, বাগান মালিক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি আম ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকছে পুরো বাজার এলাকা।

​চলতি মৌসুমে নোচনাহার বাজারে বাহারি জাতের আম। বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আম্রপালি, ব্যানানা ম্যাংগো, বাড়ি-4 এবং ল্যাংড়া জাতের আম। এছাড়াও স্থানীয় কিছু সুস্বাদু জাতের আমও বাজারে পাওয়া যাচ্ছে। চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি আমের আকার ও রঙও বেশ আকর্ষণীয়।

​সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিন শত শত অটো ভ্যান ও ট্রলিতে করে চাষিরা তাদের বাগানের তাজা আম বাজারে নিয়ে আসছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা আড়তদার ও পাইকাররা সরাসরি এখান থেকে আম সংগ্রহ করছেন।

​দাম নিয়ে চাষিদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু চাষি জানান, শুরুতে দাম কিছুটা কম থাকলেও বর্তমানে আমের মান অনুযায়ী ভালো দাম পাওয়া যাচ্ছে। অন্যদিকে পাইকারি ক্রেতারা বলছেন, নোচনাহার বাজারের আমের মান ভালো এবং যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় তারা প্রতি বছরই এখান থেকে আম কিনতে আসেন।

​নোচনাহার বাজারকে কেন্দ্র করে স্থানীয় শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আম পাড়া, প্যাকেজিং, ক্যারেট তৈরি এবং পরিবহনের কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় শ্রমিকেরা। বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​যদি আবহাওয়া স্বাভাবিক থাকে এবং বাজার দর এমন থাকে, তবে চলতি মৌসুমে নোচনাহার বাজারে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার আমের বাণিজ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আম চাষি আলহাজ্ব মোঃআশাদুর রহমান, আলহাজ্ব মোঃমন্টু রহমান জানান, এবার আম্রপালি আমের দাম ভালো ২৮শ থেকে ৩ হাজার তবে সাননে আমের দাম বাড়তে পারে বলে জানান তারা।#
মোঃ কামরুজ্জামান সরকার বাবু।
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ
মোবা০১৭১০-৬৩২৯৪৪।
তাং১৫/৬/২০২৬

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

নওগাঁর পোরশার নোচনাহার বাজারে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে আমের হাট।

প্রকাশের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬