, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নওগাঁ জেলার সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা।

  • প্রকাশের সময় : ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২৫৪ পড়া হয়েছে

নওগাঁ জেলার সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর সাপাহার উপজেলার করলডাঙ্গা মৌজায় আদালতের আদেশ ও আইনি নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার করলডাংগা (টেংরাকুড়ী) গ্রামের মোতাবুর রহমানের পুত্র ভুক্তভোগী তরিকুল ইসলাম (৫৩) এই অভিযোগ করেন।

ভুক্তভোগী ও আদালতের মামলার সূত্রে জানা যায়, করলডাঙ্গা মৌজায় ২০৩৪ দাগে ১ একর ৮৪ শতকের মধ্যে সাড়ে ৮১ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তরিকুল ইসলাম।
অভিযোগ উঠেছে, সাপাহার উপজেলার দিবর ব্রিজ পাড়ার সোলোয়মান এর পুত্র শওকত আলী (৪৮) খাস জমি দাবী করে দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আম বাগানের গাছ তুলে ফেলে।

এই ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম গত ২৩ মে/ ২০২৬ ইং সালে প্রতিকার চেয়ে নওগাঁ মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ২৭৭ পি/২০২৬) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৪৪/১৪৫ ধারায় সহকারী কমিশনার (ভূমি), সাপাহার কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

তরিকুল ইসলাম অভিযোগ করেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ০৫ জুন (শুক্রবার) বেলা ১১ টার দিকে বিবাদীরা ওই জমিতে বসত বাড়ি নির্মাণের জন্য বাঁশ, খুটি, বেড়া এবং টয়লেটের জন্য রিং-পাট নিয়ে লোকজন সহ নির্মাণ শুরু করে। এছাড়া মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।

সে সময় নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগী তরিকুল ইসলাম সাপাহার থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নির্মান কাজ বন্ধ করে দেন।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা।

প্রকাশের সময় : ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬