, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

পোরশার নোচনাহার আম বাজারে দিনে কয়েক কোটি টাকার বেচাকেনা,দাবি ব্যাংক ব্যাবস্হাপনার ,

  • প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৮৪ পড়া হয়েছে

নোচনাহার আমের বাজারে দৈনিক কয়েক কোটি টাকা লেনদেন, ব্যাংক শাখা স্থাপনের দাবি

, পোরশা,  নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার আমের বাজার উত্তরাঞ্চলের অন্যতম দ্বিতীয় বৃহৎ আমের বাজার হিসেবে পরিচিত। আমের মৌসুমে এ বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও এখনো কোনো পূর্ণাঙ্গ ব্যাংক শাখা স্থাপন করা হয়নি। ফলে ব্যবসায়ী, আড়তদার ও আমচাষীদের ব্যাংকিং সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বর্তমানে বাজারে শুধুমাত্র ডাচ-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে। তবে প্রতিদিনের বিপুল লেনদেনের তুলনায় এ সেবা পর্যাপ্ত নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। টাকা জমা, উত্তোলন, চেক সংক্রান্ত কাজসহ বিভিন্ন ব্যাংকিং সেবার জন্য তাদের নিতপুর, সারাইগাছি কিংবা শিশা বাজারে যেতে হয়।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, আমের মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ক্রেতারা নোচনাহার বাজারে আসেন। প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও পূর্ণাঙ্গ ব্যাংক শাখা না থাকায় বড় অঙ্কের নগদ অর্থ বহন করতে হচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সময় ও অর্থের অপচয়ও ঘটাচ্ছে।

আমচাষী ও ব্যবসায়ীরা মনে করেন, নোচনাহার আমের বাজারের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এখানে একটি পূর্ণাঙ্গ ব্যাংক শাখা স্থাপন সময়ের দাবি। এতে ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ সহজে আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন এবং বাজারের লেনদেন আরও নিরাপদ ও গতিশীল হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

পোরশার নোচনাহার আম বাজারে দিনে কয়েক কোটি টাকার বেচাকেনা,দাবি ব্যাংক ব্যাবস্হাপনার ,

প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬